ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৪০ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩৯ জন ডেঙ্গুরোগী। ঢাকা বিভাগে ১৬৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭৫ জন, খুলনা বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, রংপুর বিভাগে ৩০ জন, সিলেট বিভাগে একজন এবং বরিশালে বিভাগে ৮৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, চলতি বছরের ২৫ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৬৪০ জন এবং মোট ১১ হাজার ৪৯৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
এর আগে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মৃত্যু হয় মোট ৪১৩ জনের।










