সাধারণত আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয় ৯ আগস্ট। ১৯৯৪ সাল থেকে জাতিসংঘের পক্ষ থেকে বিশ্বব্যাপী পালন করে আসছে দিবসটি। তবে ‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ’ স্লোগানে নওগাঁর নিয়ামতপুরে গতকাল দিবসটি উদযাপন করা হয়েছে। উপজেলার পাড়ইল ইউনিয়নের মাসনা ফুটবল মাঠে গৈল দিগরী ওরাও সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে নাচে-গানে দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্ষুদ্র নৃ গোষ্ঠী কালচারাল একাডেমি পত্নীতলার পরিচালক যোগেন্দ্র নাথ টপ্প্য।