কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। গতকাল ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাজারের আটটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার সাইফুল ইসলাম।