বিদেশী পিস্তল ও গুলিসহ মেহেরপুরে লাল্টু বিশ্বাস (৪০) নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল সকালে গাংনী উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে নিজ বাড়িতে থেকে তাকে আটক করা হয়। এ সময় মেইড ইন ইউএসএ লেখা একটি ৭.৬৫ এমএম পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। লাল্টু বিশ্বাসকে অস্ত্রসহ গাংনী থানায় স্থানান্তর করা হয়েছে। মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন গাংনী থানার ওসি বানী ইসরাইল।