বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে বগুড়ায় তিন দিনব্যাপী স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুর ১২টায় শহরের শহীদ খোকন পার্কে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ প্রদর্শনীর আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম।