ঢাকা থেকে কিশোরগঞ্জের তাড়াইল যাওয়ার পথে ঈশাখা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চৌরাস্তা থেকে তাড়াইল সড়কের নান্দাইল রোড এলাকায় দুর্ঘটনা ঘটে। তবে বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বাসে কমপক্ষে ১৫ যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।