নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, রাজনৈতিক দলসহ সবাই ভালো নির্বাচন চায়, একইভাবে নির্বাচন কমিশনও একটি ভালো নির্বাচন চায়। নির্বাচন নিয়ে কমিশন কোনো চাপে নেই। আপিল শুনানিতে মনে হয়েছে, একটি ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে।

সোমবার (১৯ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আনোয়ারুল ইসলাম বলেন, একটি কমিশনের একটি জাতীয় নির্বাচন করারই সুযোগ থাকে, দুবার কোনো কমিশনই সুযোগ পায় না। কোনো কমিশন আগের নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে আসতে পারে না।

ইসি বড় সমস্যার সম্মুখীন এখনো হয়নি। রাজনৈতিক দলের বক্তব্য আমরা খতিয়ে দেখছি ও ব্যবস্থা নিচ্ছি।

তিনি আরো বলেন, আপিল শুনানিতে মনে হয়েছে, একটি ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে।প্রার্থীরা যেভাবে শুনানিতে নিজেদের বক্তব্য রেখেছেন, ভোটের মাঠেও তারা তাদের সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে মনে করে কমিশন।