দেশে জ্বালানি সংকটের কারণে সৃষ্ট লোডশেডিং আগামী সপ্তাহ থেকে কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুতের অবস্থা কিছুটা উন্নতি হবে। বর্তমানে যে পরিমাণ লোডশেডিং হচ্ছে, তা আরো কমে আসবে।
আজ চতুর্থ বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বেসরকারী গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এ সভার আয়োজন করে ।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সরকার আগামী ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করতে চায়। এ লক্ষ্য অর্জনে ভূমির সংকট কাটাতে রেলওয়ে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমি ব্যবহারের পরিকল্পনা নেয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।










