পুষ্টির চাহিদা পূরণ ও মাংসের উৎপাদন বাড়াতে ফরিদপুরে হাঁস পালনে নারীদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সকালে নর্থ চ্যানেল ইউনিয়নের চর টেপুরাকান্দিতে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন দপ্তরের পরিচালক মো. শাহজামান খান। মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
ফরিদপুরে হাঁস পালনে নারীদের প্রশিক্ষণ
পুষ্টির চাহিদা পূরণ ও মাংসের উৎপাদন বাড়াতে ফরিদপুরে হাঁস পালনে নারীদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
পুষ্টির চাহিদা পূরণ ও মাংসের উৎপাদন বাড়াতে ফরিদপুরে হাঁস পালনে নারীদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।










