শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে সিলেটে বিজ্ঞান উৎসবের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় পর্ব। গতকাল সকাল সাড়ে ৯টায় অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে বেলুন উড়িয়ে উৎসবের সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কলার্সহোম কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. সাজেদুল করিম, বিকাশের ইভিপি ও রেগুলেটরি অ্যান্ড অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হুমায়ূন কবির। বিভাগের চার জেলার চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয় বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনীতে।