সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৃষ্টি উপেক্ষা করেই গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা। পূর্বঘোষিত বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৪টায় শিক্ষার্থীরা এ অবরোধ করেন।

অবরোধের ফলে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন সরকার কোটা সংস্কারের দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবেন।