টাঙ্গাইলে বাস চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- ইসমাইল হোসেন (৩২) ও মাসুদুর রহমান (৪২)। তারা একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর আশরাফ। তিনি জানান, মোটরসাইকেল আরোহীরা বঙ্গবন্ধু মহাসড়কের দিকে যাচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাসিব প্লাস পরিবহনের একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিরি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ গুলো পরিবারের কাছে হন্তান্তর করা হবে। ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।