প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। গতকাল সকাল থেকেই যাত্রীদের ভিড় ছিল রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটে। তবে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও যানজট ছিল না। যাত্রী ও যানবাহনগুলো ঘাটে এসেই সরাসরি ফেরিতে উঠে যেতে পারছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে। ভোগান্তি ছাড়াই যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।