জাতীয় সংসদসহ সব ক্ষেত্রে সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন, পৃথক নির্বাচন ব্যবস্থা বাস্তবায়ন, চাঁদাবাজি, মন্দির ভাংচুর ও সারা দেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় শহরের মুক্তির মোড়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নওগাঁর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, স্বাধীনতার আগে থেকেই হিন্দুরা দেশীয় ও বৈদেশিক রাজনীতির গ্যাঁড়াকলে পিষ্ট।