পঞ্চগড়ে গ্রাম আদালত সক্রিয়করণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী এ কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় ‘বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন’ পদ্ধতির বিষয়ে তাদের প্রশিক্ষণ দেয়া হয়। সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন।