চাঁদপুরের মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১২ মণ জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। এ সময় জাটকা পরিবহনে ব্যবহৃত সাতটি অটোরিকশাসহ ৪০ জনকে আটক করা হয়। গতকাল বেলা ১১টার দিকে এ তথ্য জানান নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মো. কামরুজ্জামান। বরিশালের মুলাদী থেকে ঢাকায় যাওয়ার পথে মর্ডান সান লঞ্চ থেকে প্রায় দুই হাজার কেজি ও মতলবের মোহনপুর এলাকায় সাতটি অটোরিকশায় পরিবহনের সময় আড়াই হাজার কেজি জাটকা জব্দ করা হয়।