গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত (৯ এপ্রিল, সকাল ৮টা পর্যন্ত) মোট ৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৯ এপ্রিল) সকালে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ সদর দফতরের দেয়া তথ্য থেকে জানা যায়, সারা দেশে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া এসব ঘটনায় এখন পর্যন্ত মোট ১০টি মামলা হয়েছে বলেও জানিয়েছে তারা।










