ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে জিতু মিয়া নামে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন। সোমবার বিকালে উপজেলার ধরমণ্ডল গ্রামে হওয়া এ সংঘর্ষে তিনি আহত হন। পরে গতকাল হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। নাসিরনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, ‘পূর্ব বিরোধ নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে রাখা আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
সংঘর্ষে নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে জিতু মিয়া নামে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে জিতু মিয়া নামে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন।










