মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্ব রাখিরকান্দি গ্রামকে পদ্মার ভাঙনের কবল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নদীর তীরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। ক্ষতিগ্রস্তরা জানান, এরই মধ্যে পদ্মার ভাঙনে গ্রামটির প্রায় ৬০-৭০টি ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। ৩০০-৪০০ পরিবার ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে। যেকোনো মুহূর্তে বড় অংশ নদীতে বিলীন হওয়ার শঙ্কা রয়েছে। দীর্ঘদিন ধরে ভাঙন চলমান থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি।