মুন্সিগঞ্জের মীরকাদিমে মৎস্য আড়তে যৌথভাবে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে মৎস্য অধিদপ্তর ও মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। গতকাল সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান ব্যবসায়ীরা। পরে জব্দ করা জাটকা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানাসহ দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয় বলে জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুর রহমান।