মুন্সিগঞ্জের শ্রীনগরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। উপজেলার বালাসুর-নতুন বাজার সড়ক সংস্কারের দাবিতে গতকাল সকালে এ কর্মসূচি পালন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় তারা ওই সড়ক অবরোধ করে রাখেন।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা শাহ জামাল বাসার, বলরাম বাহাদুর, আবুল কালাম সিকদার, আব্দুল খালেক মোল্লা, খোকন ব্যাপারী, মো. রাজু শেখ, বাপ্পি মোল্লা, শাহাদাত হোসেন আকাশ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সামনে বৃষ্টির সময়। সড়কে থাকা গর্তে পানি জমে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান তারা।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম বলেন, ‘সড়কটির বর্তমান দরপত্র বাতিল করে পুনরায় আহ্বানের প্রস্তুতি নেয়া হচ্ছে।’