নেত্রকোনায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২৪ বাস্তবায়নের লক্ষ্যে স্টেকহোল্ডারদের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংক নেত্রকোনা আঞ্চলিক প্রধান কার্যালয় এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান। জেলার দুই শতাধিক স্টেকহোল্ডারের উপস্থিতিতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে গতকাল দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।