চাঁদপুরের মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫২ জেলেকে আটক করেছে টাস্কফোর্স। তাদের মধ্যে ৩৮ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড, তিনজনকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তবে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ১১ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। গতকাল দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা ও আসাদুজ্জামান সরকার।