জুলাই বিপ্লব সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করায় কুষ্টিয়ায় ফারজুল ইসলাম রনি নামে এক ট্রাফিক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সকালে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন। এর আগে ১ জুলাই বিকালে ফারজুল তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে জুলাই বিপ্লব নিয়ে আপত্তিকর একটি পোস্ট করেন। পোস্টটি ছড়িয়ে পড়লে ছাত্রসমাজে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ঘটনার পর রাতেই ফারজুলকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয় এবং তার ছুটি বাতিল করা হয়। তবে এর পর থেকে তিনি কর্মস্থলে ফেরেননি।