চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে ৩৬ ভরি স্বর্ণের গহনা চুরির ঘটনা ঘটেছে। মনিরুল ইসলাম ও সায়েরা খাতুন দম্পতির বাসার তালা ভেঙে গতকাল দুপুরে স্বর্ণ চুরি হয়। মনিরুল ইসলাম শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে বিভাগে কাজ করেন। তার স্ত্রী সায়েরা খাতুন সিনিয়র স্টাফ নার্স। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন।