বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতিসংঘ বাংলাদেশ।

মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া।

জাতিসংঘের শোকবার্তায় বলা হয়, এ দুঃখজনক সময়ে সাবেক প্রধানমন্ত্রীর পরিবার-পরিজন ও স্বজনদের প্রতি জাতিসংঘ গভীর সমবেদনা জানাচ্ছে। একইসঙ্গে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

এ শোকের মুহূর্তে তারা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে জাতিসংঘ বাংলাদেশ। সেইসঙ্গে শোকসন্তপ্ত পরিবার ও দেশের জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে সংস্থাটি।