নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা ইউনিয়নের পাশের মেঘনা নদীতে পাথরবোঝাই বলগেট ডুবির ঘটনা ঘটেছে। গতকাল সকালে ঝড়ের কবলে পড়ে বলগেটটি ডুবে যায়।

স্থানীয়রা জানায়, গতকাল ভোর থেকে নদী উত্তাল ছিল। সকালে হঠাৎ কালবৈশাখী আঘাত হানে। এতে নলচিরা ইউনিয়ন এলাকায় মেঘনায় বলগেটটি ডুবে যায়। এ সময় বলগেটে থাকা চালকসহ সাতজন কর্মী দ্রুত তীরে উঠতে সক্ষম হলেও ১০ হাজার টন পাথর ডুবে যায়। এমবি মক্কা-মদিনা নামের ওই বলগেটটি সিলেট থেকে পাথর  বোঝাই করে চট্টগ্রামের সন্দ্বীপ যাচ্ছিল।