পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের উদ্যোগে সাতক্ষীরা শহরে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রা উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।