বগুড়ায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ। পিআইবির আয়োজনে শহরের রোচাস মটেল মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রথম দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মাসুদ হোসেন।