নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে গত সোমবারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত রূপালী (২০) একজন পোশাক শ্রমিক। রোববার (৯ মার্চ) ভোর পৌনে ৬টায় মারা যান তিনি। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ জনে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মোহাম্মদ হান্নান (৪০) এবং রূপালীর দেড় বছর বয়সী শিশু কন্যা সুমাইয়ার মৃত্যু হয়।হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, হান্নানের শরীরের ৪৫ শতাংশ এবং সুমাইয়ার ৪৪ শতাংশ পুড়ে গিয়েছিল।

গত সোমবার (৩ মার্চ) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। টিনশেডের একটি বাড়িতে গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে সৃষ্ট আগুনে দুটি পরিবারের চার শিশুসহ আটজন গুরুতর দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।