অবাধ, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরির জন্য ঐকমত্য গঠন ও সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করে যুক্তরাজ্য। সোমবার (১০ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বার্তা পোস্ট করেছে ঢাকার ব্রিটিশ হাই-কমিশন।
পোষ্টে বলা হয়, ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক আজ প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।















