প্রায় ১৫ বছর পর আজ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের বৈঠক। এ বৈঠকে অংশ নিতে গতকাল বুধবার ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ।
আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হয়েছে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। এর পর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন আমনা বালুচ। বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে আসতে পেরে আমি খুশি (আই এম হ্যাপি টু বি হিয়ার)। আলোচনা কেমন ছিল জানতে চাইলে তিনি বলেন, ইট ওয়াজ নাইস।










