দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় আকস্মিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মৌলভীবাজারের মনু নদী ও নেত্রকোনার ভুগাই-কংস নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এক পূর্বাভাসে পানি উন্নয়ন বোর্ড এ তথ্য জানায়।
সংস্থাটি জানায়, মৌলভীবাজারের মনু নদীর পানি মৌলভীবাজার পয়েন্টে প্রাক-মৌসুমি বিপদসীমার ১১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া নেত্রকোনার ভুগাই-কংস নদীর পানি জারিয়াঝাঞ্জাইল পয়েন্টে প্রাক-মৌসুমি বিপদসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
হাওরাঞ্চলের নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।










