খুলনা নগরের সোনাডাঙ্গা বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে সিটি করপোরেশন ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। গতকাল বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত টার্মিনালের পাশে ময়ূরী সড়কে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও বিভিন্ন পরিবহনের কাউন্টারগুলো ভেঙে দেয়া হয়। এ সময় অন্তত ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। আরো শতাধিক স্থাপনা উচ্ছেদে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।