রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে কালো রঙয়ের একটি আইড় মাছ। গতকাল সকালে দৌলতদিয়া ফেরিঘাটের কাছে কবির হোসেনের জালে মাছটি ধরা পড়ে। ১২ কেজি ১০০ গ্রাম ওজনের মাছটি ২৪ হাজার টাকায় কিনে নেন শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট। নদীর পানি কমে যাওয়ায় প্রায় প্রতিদিনই জেলেদের জালে বড় আকৃতির মাছ ধরা পড়ছে বলে জানান তিনি।