জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আজ পঞ্চম মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এই দিনে তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো যথাযোগ্য মর্যাদায় আজ হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালন করবে। সকাল ৯টায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
একই দিন বেলা ৩টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে হবে স্মরণসভা ও দোয়া মাহফিল। এতে সভাপতিত্বে করবেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।










