নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলে (ইএমইসিএন্ডএস) ইলেট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (ইএমই) কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন ২০২৬ এবং ষষ্ঠ কোর পুনর্মিলনী ২৭-২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি ওএসপি এসজিপি পিএসসি।
সেনাবাহিনী প্রধান ইএমই কোরের ইউনিটগুলোর অধিনায়করা এবং অন্যান্য কর্মকর্তার উদ্দেশে মূল্যবান বক্তব্য রাখেন। পাশাপাশি তিনি এ কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং যুদ্ধ ও শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর অস্ত্র, যানবাহন, যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন। এছাড়া ইএমই কোরের কার্যক্রম, উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় এবং আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকার জন্য কোরের সব সদস্যের প্রতি নির্দেশনা দেন। —আইএসপিআর










