মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব আবুবকর সরকারের পিতা মুক্তিযোদ্ধা আব্দুল রউফ সরকারের মৃত্যুতে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার সময় রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

যৌথ শোকবার্তায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে আব্দুল রউফ সরকারের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ তার কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ একজন গর্বিত মুক্তিযোদ্ধাকে হারালো।

মন্ত্রী ও প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।