মুন্সিগঞ্জের ছয় উপজেলায় চলতি মৌসুমে ৩৪ হাজার ৭৫৮ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। উৎপাদন হয়েছে ১০ লাখ ৬০ হাজার ১১৯ টন, যা গত বছরের তুলনায় ১৯ হাজার টন বেশি। জেলার ৭৪টি হিমাগারের মধ্যে সচল ৫৮টিতে মোট ৫ লাখ ৪০ হাজার টন আলু সংরক্ষণের সক্ষমতা থাকলেও কৃষকেরা সাড়ে তিন লাখ টনের কিছু বেশি হিমাগারে রাখতে পেরেছেন। চাহিদার তুলনায় অতিরিক্ত সরবরাহ এবং সরকার নির্ধারিত মূল্য কার্যকর না হওয়ায় দাম পড়ে গেছে। তবে সরকারের পক্ষ থেকে শিগগিরই আলুর মূল্যবৃদ্ধির ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়েছে।
মুন্সিগঞ্জে চাহিদার তুলনায় অতিরিক্ত আলু উৎপাদন
মুন্সিগঞ্জের ছয় উপজেলায় চলতি মৌসুমে ৩৪ হাজার ৭৫৮ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে।
মুন্সিগঞ্জের ছয় উপজেলায় চলতি মৌসুমে ৩৪ হাজার ৭৫৮ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে।










