চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ বর্গফুট চরঘেরা জাল জব্দ করা হয়েছে। পরে সেগুলো ধ্বংস করা হয়। এছাড়া সাগরে অবৈধভাবে বালি উত্তোলনের সময় তিনটি ড্রেজার অচল ও পাইপ ধ্বংস করা হয়। গতকাল বেলা ১টায় উপজেলার ডোমখালী এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান ও কোস্টগার্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।