নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করতে পারে বলে সতর্ক করেছে পুলিশ সদর দফতর। বৃহস্পতিবার বাহিনীর ইউনিট প্রধানদের কাছে পাঠানো এ সংক্রান্ত এক বার্তায় ‘নিরাপত্তা জোরদারের’ নির্দেশনা দেয়া হয়েছে।
ওই বার্তায় কোনো নির্দিষ্ট উগ্রবাদী সংগঠনের নাম বলা হয়নি। তবে সম্প্রতি সংগঠনটির ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদ নামে এক সদস্যকে গ্রেফতারের তথ্য দেয়া হয়েছে।










