জেলার টঙ্গীবাড়ীতে একটি পিকআপভর্তি ১ হাজার ২০০ কেজি জাটকাসহ দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার সুমন গাজী এবং মুন্সিগঞ্জ সদর উপজেলার হেলাল গাজী। গতকাল দুপুরে উপজেলার বেশনাল চৌরাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জাটকা পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা আফরিন। 

টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাম্মৎ নিগার সুলতানা জানান, বিশেষ কম্বিং অপারেশন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে সকালে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জব্দকৃত জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।