টাঙ্গাইলে ক‌মিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্প‌তিবার (২৯ ফেব্রুয়া‌রি) সকালে বাসাইল উপজেলার সোনালিয়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

ট্রেন বিকল হওয়ার ঘটনায় কয়েকটি স্টেশনে বি‌ভিন্ন গ‌ন্তব্যের ট্রেন আটকা পড়েছে বলে জানা গেছে। এর আগে সকাল সাড়ে ৭টায় ক‌মিউটার ট্রেন‌টি টাঙ্গাইলের ঘা‌রিন্দা স্টেশ‌ন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

মহেড়া রেলওয়ে স্টেশন অফিসার মো. সোহেল মিয়া বলেন, টাঙ্গাইলের ঘা‌রিন্দা স্টেশন থেকে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ছেড়ে আসে। ঘটনাস্থলে এলে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। 

তিনি আরো বলেন, ট্রেনটি সরানো হলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক হবে।