তবে কীভাবে আগুন লেগেছে বা কেউ আগুন লাগিয়েছে কিনা, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পৌরসভার ট্রাফিক রানিং রুমসংলগ্ন একটি জায়গায় গাড়ির গ্যারেজ রয়েছে। এর পেছনে আরেকটি জায়গায় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা থাকতেন। সেখানেই পিকআপ ভ্যানটি রাখা ছিল।