জাতীয় সংসদের অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতির কারণে অসন্তোষ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নেই। সংসদ সদস্যরা তাদের এলাকার কথা বলেন, মন্ত্রীদের শোনা উচিৎ।

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে এসব কথা বলেন স্পিকার ও ডেপুটি স্পিকার কায়সার কামাল। এর জবাবে চিফ হুইপ নূরুল ইসলাম বলেছেন, সংসদে অনুপস্থিত মন্ত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে আছেন।

এর আগে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও সড়ক পরিবহন মন্ত্রী দেরিতে আসায় নির্ধারিত সময়ের একঘণ্টা পরে জরুরি জনগুরুত্বপূর্ণ দুটি নোটিশ নির্ধারিত সময়ে উপস্থাপন করে নিষ্পত্তি করা হয়।