জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী ত্রিশাল নজরুল মঞ্চে উদযাপনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। আমরা ত্রিশালবাসীর ব্যানারে গতকাল দ্বিতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ১ ঘণ্টা অবরোধ করে রাখেন তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারীর আশ্বাসে কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়। তবে আজ বেলা ২টার মধ্যে ঘোষণা না এলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।