ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহ ... রাজিউন)। আজ শুক্রবার বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
জাহাঙ্গীর হোসেনের বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি কোটালীপাড়ার মাঝবাড়ি ভূমি অফিসে দায়িত্ব পালন করছিলেন।
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের বাবা প্রয়াত ইউপি সদস্য মোহাম্মদ আলী গাজী। জাহাঙ্গীর হোসেন স্ত্রী, তিন শিশুপুত্র, তিন ভাই, তিন বোন, মা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার সকাল ৮টায় ফেরধরা স্কুল মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন করা হবে।










