ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভুল সংবাদ পরিবেশন রোধে ব্রাহ্মণবাড়িয়ায় গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। তৃণমূল পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণ আরো শক্তিশালী করতে কর্মশালা আয়োজন করে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড)। গতকাল সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে টেলিভিশন, জাতীয় পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমের ২০ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণ শেষে তাদের সনদপত্র দেয়া হয়।