সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে এসব ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহত না হলেও অ্যাম্বুলেন্সটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুটি মোটরসাইকেলে করে পাঁচ তরুণ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে পালিয়ে যায়। পুলিশ জানায়, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।