কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে চর গোরকমণ্ডল গ্রামে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান মজি, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, জেলা জামায়াতের শূরা সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।